Breaking

Friday, November 9, 2018

জার্মানিতে পড়তে যেতে স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয়তা

জার্মানিতে পড়তে যেতে স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয়তা
উচ্চ শিক্ষার জন্য এখন অনেকেই পছন্দের তালিকা জার্মানি রয়েছে।এর পিছনে অবশ্য বেশ কিছু কারন রয়েছে যেটা আমাদের সাইটেই বলে দেওয়া হয়েছে।আপনি আপনার স্বপ্ন পূরনের জন্য কাজ করে গেলেন,ফলাফল হিসেবে জার্মানির একটা ইউনিভার্সিটিতে আপনি সফলতার সাথে এডমিশন পেয়ে গেলেন। আপনার জার্মানি যেতে হলে সবার প্রথমে যা লাগবে তা হলো স্টুডেন্ট ভিসা।
এবার দেখা যাক কোন দেশের নাগরিকত্ব আপনাকে কি ধরনের সুবিধা দিচ্ছেঃ জার্মানিতে পড়তে যেতে হলে স্টুডেন্ট ভিসার প্রয়োজনীয়তা কিংবা লাগবে কিনা এটা নির্ভর করে আপনি কোন দেশ থেকে যাবেন তার উপর। যদি আপনি ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) বা ইইএ (ইউরোপীয় অর্থনৈতিক এরিয়া) অথবা সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিখটেন্সটেইন-এর অধিবাসি হন আপনি ভাগ্যবান,জার্মানিতে পড়তে হলে আপনাকে আলাদা করে কোন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে নাহ। এছাড়াও আপনি যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল এবং জাপান বা দক্ষিন কোরিয়ার হোন সেক্ষেত্রেও আপনার স্টুডেন্ট ভিসার প্রয়োজন নাই জার্মানিতে পড়া লেখা করার জন্য। তবে আপনাকে জার্মানিতে আসার পরে আপনাকে আবাসিক অধিবেশনের জন্য নিবন্ধন করতে হবে। আপনি এন্ডোরা, ব্রাজিল, এল সালভাদর, হন্ডুরাস, মোনাকো, সান মেরিনো বা তাইওয়ানের অধিবাসী হয়ে থাকেন,আপনার একটি সাধারন ভিসার প্রয়োজন হবে যদি আপনি পড়ালেখা করার সময় অথবা পরে জার্মানিতে কাজ করতে চান।
পরিশেষে আপনি যদি উপরের একটি দেশেরও নাগরিক নাহ হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে যদি আপনি জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য গমন করতে চান।
                                                                               
স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে আবেদন করতে হয়ঃ
ইউনিভার্সিটিতে আপনি সফলতার সাথে এডমিশন পেয়ে গেলেন সবার আগে আপনাকে যেটা করতে হবে তা হলো যত দ্রুত সম্ভব স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা। কমপক্ষে ৩ মাস হাতে রেখে আবেদন করাই হলো বুদ্ধিমানের কাজ,আবেদনের জন্য আপনার দেশের জার্মান এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে।
স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১) সঠিক ভাবে পূরন করা ভিসা ফর্ম।
২) বৈধ পাসপোর্ট।
৩) এডমিশন লেটার।
৪) একাডেমিক রেকর্ড প্রতিলিপি।
৫) জার্মান ভাষার উপর দক্ষতা অথবা আপনি জার্মানিতে ভাষা শিক্ষার জন্য কোন স্কুলে এডমিশন নিবেন তার কাগজপত্র।
৬) জার্মানিতে থাকার সময় যথেষ্ট অর্থ আছে (€ ৮,৭০০ প্রতি বছরে, যা প্রায় ~ মার্কিন $ ৯,৩৯০)
৭) হেলথ ইনস্যুরেন্স।
৮) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
দূতাবাস যদি চায়,আপনার প্রমাণ করতে হবে যে আপনার কোনো অপরাধমূলক রেকর্ড নেই। একটি ব্লক অ্যাকাউন্টে আপনার জার্মানিতে পড়াশোনা করার জন্য পর্যাপ্ত তহবিল জমা করতে হবে – এই অর্থ আপনি জার্মানিতে পৌঁছানোর আগে পর্যন্ত অর্থ প্রত্যাহার করতে পারবেন না। যদি আপনি ৯০ দিনেরও বেশি সময় ধরে জার্মানিতে পড়াশোনা করার পরিকল্পনা করছেন তবে আপনি স্কেন্জেন ভিসার পরিবর্তে পড়ালেখার উদ্দেশ্যে ন্যাশনাল ভিসার জন্য আবেদন করতে পারবেন, যা আপনাকে তিন মাসের জন্য জার্মানিতে থাকতে দেবে,যা পরবর্তীতে আপনি বর্ধিত করতে পারেন।


দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment