জার্মানির শিক্ষার মান খুবই উন্নত। বিশেষ করে দেশটি প্রযুক্তির জন্য সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। তাইতো জার্মানিকে বলা হয় “ Land of Ideas or Land of Engineers ”। জার্মানিতে অনেক বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে।
-এখানে প্রায় ৯০% বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে কোন প্রকার টিউশন ফি দিতে হয় না।
-তবে সেমিস্টার ফি বাবদ প্রতি সেমিস্টারে ১৫০ - ৪০০ ইউরো এর মত লাগে।
-বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম জার্মান, তবে অনেক প্রোগ্রাম ইংরেজি মাধ্যমেও পড়ানো হয়।
-বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বছরে ২ বার আবেদন করা যায়।
-একটি সামার যার সময়সীমা ( ১ ডিসেম্বর - ১৫ জানুয়ারী ) এবং অন্যটি উইন্টার, সময়সীমা ( মে - ১৫ জুলাই )।
-ভাষার যোগ্যতা হিসেবে IELTS 6 or German Language B1 অথবা দুটাই লাগে। তবে IELTS 6.5 (Each module 6 minimum) থাকলে আপনি ভিসার ক্ষেত্রে SAFE ZONE এ থাকবেন।
-কোন কোন ইউনিভার্সিটি/সাবজেক্ট এর জন্য GRE ও লাগে।
-আর এক বছরের থাকা - খাওয়া খরচ বাবদ আপনাকে ৮৬৪০ ইউরো ব্লক একাউন্টে রাখতে হবে (ডয়েচ ব্যাংকই আমার জানামতে Best), আর ব্লক একাউন্টটা করতে হবে জার্মানিতে।
-ব্লক একাউন্ট মানে হচ্ছে আপনি টাকা টা চাইলেই একাউন্ট থেকে উঠাতে পারবেন না। তবে ভিসা পেলে আপনি জার্মানিতে গিয়ে প্রতি মাসে ৭২০ ইউরো করে ব্লক একাউন্ট থেকে ১ বছরে পুরো টাকা (৮৬৪০ ইউরো) তুলতে বা দেশে পাঠাতে পারবেন
(বিঃদ্রঃ- এইটা স্টেট/সিটি অনুসারে পরিবর্তিত হতে পারে) ।
-জার্মানিতে বাংলাদেশী শিক্ষার্থীরা HSC পাশের পর সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারবেনা।
-তবে HSC পাশের পর বাংলাদেশী বিশ্ববিদ্যালয় থেকে ২ বছর (ডিপ্লোমা পাশকৃতদের ক্ষেত্রে ১ বছর) পড়ার পর সরাসরি ব্যাচেলরে ভর্তি হতে পারবে । আরও নির্দিষ্ট করে বললে আপনাকে বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলর কোর্সের ৫০% ক্রেডিট শেষ করতে হবে
( যেমনঃ ব্যাচেলরের ফুল কোর্সের ক্রেডিট যদি ১৫০ হয় তাহলে ৭৫ ক্রেডিট সম্পন্ন করতে হবে। )
-আর কেউ যদি HSC এর পরই জার্মান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় তাহলে তাকে জার্মানিতে গিয়ে প্রথমে স্টুডেন্ট কলিগ (Studienkolleg) করতে হবে। তারপর তাকে একটা Entrance Exam দিতে হবে, উপযুক্ত নম্বর পেলেই কেবল ব্যাচেলর শুরু করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য আপনার সকল একাডেমিক ডকুমেন্টস শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয় এবং জার্মান এমব্যাসি - ঢাকা থেকে সত্তয়ন করতে হবে। অথবা নোটারি করলেও হয়।
বিঃদ্রঃ - আবেদনের আগে অবশ্যই ইউনিভার্সিটি থেকে বিস্তারিত তথ্য জেনে নিবেন।
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:
Post a Comment