জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে উচ্চ শিক্ষার বিশাল সুযোগ। দেশটিতে কোন রকম টিউশন ফি ছাড়াই যেকোন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তরের পাশাপাশি ডক্টরাল, পোস্ট-ডক্টরাল ও ডিপ্লোমা ডিগ্রি নিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। এছাড়া রয়েছে লেখাপড়া শেষে চাকরি এবং নিরাপদ জীবন-যাপনের সুযোগ। এছাড়া বিশ্বখ্যাত অনেক গবেষণা প্রতিষ্ঠানও আছে জার্মানিতে যেখানে চাকরির জন্য আবেদন করতে পারেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিকে বলা হয় ল্যান্ড অফ আইডিয়াস। সর্বাধুনিক প্রযুক্তি ও গবেষণানির্ভর পড়াশোনার জন্যই উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের অন্যতম পছন্দ জার্মানি। এছাড়া লেখাপড়া শেষে চাকরি ও নিরাপদ জীবন-যাপনের সুযোগও জার্মানি আসার পেছনে শিক্ষার্থীদের মূল আকর্ষণ।
শিক্ষার্থীরা জার্মানিতে পড়ার সিদ্ধান্ত নেয়ার পর সবার আগে পছন্দসই বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে একটি কোর্স বাছাই করতে হবে। ব্যাচেলার্স ও মাস্টার্স ডিগ্রির জন্য আইএলটিএস'এ কমপক্ষে ছয় স্কোর প্রয়োজন। ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে পড়লে জার্মান ভাষায় পারদর্শিতার প্রয়োজনীয়তা না থাকলেও লেখাপড়া শেষে চাকরি পাওয়ার ক্ষেত্রে তা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে ঢাকায় অবস্থিত গ্যেটে ইন্সটিটিউট থেকে জার্মান ভাষায় দক্ষতা প্রমাণের পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।
এসব ধাপ শেষ করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফি পরিশোধের পর ইউনি-অ্যাসিস্ট এর মাধ্যমে ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করতে হবে। একই পদ্ধতিতে মাস্টার্স-এ আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি ব্যাচেলার্স ডিগ্রী থাকতে হবে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন গ্রহণ করলে জার্মানির ডয়চে ব্যাংকে ৮ হাজার ৭৯০ ইউরো বা প্রায় সাড়ে আট লাখ টাকা জমা রেখে একটি ব্লক অ্যাকাউন্ট খোলার পর আবেদন করতে হবে ভিসার জন্য। ব্লক একাউন্ট-এর খরচ বাদে আড়াই থেকে ৩ লাখ টাকা খরচ হবে পুরো কোর্সের জন্য।
জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত দুইটি সেমিস্টার রয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন সেমিস্টার আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শীতকালীন সেমিস্টার। গ্রীষ্মকালীন সেমিস্টারের জন্য আবেদন করতে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এবং শীতকালীন সেমিস্টারের জন্য জুন থেকে জুলাইয়ের মধ্যে। ব্যাচেলার্স ডিগ্রি তিন থেকে চার বছর মেয়াদি হয় ও মাস্টার্স ডিগ্রি সাধারণত দুই বছর মেয়াদি। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ।
শিক্ষার্থীরা পড়াশোনা করা অবস্থাতেই ছুটির দিনগুলোতে খন্ডকালীন চাকরি করতে পারবেন। এই খন্ডকালীন চাকরি করে নিজের খরচ চালানোর পাশাপাশি কিছু টাকা জমানোও সম্ভব। তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার প্রতিই মনোযোগ দেয়া জরুরি।
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:
Post a Comment