Breaking

Saturday, November 10, 2018

“Student job” নিয়ে কিছু কথা

“Student job” নিয়ে কিছু কথা
এই সেমিস্টারে যারা এসেছেন তাদের সবাইকে অভিনন্দন। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে জার্মানিতে পড়তে আসা সফলতার পথে এটা একটা ধাপ মাত্র, সফলতা নয়। আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম ছাত্রই এখানে আসার কথা যারা তার প্রয়োজনীয় খরচ দেশ থেকে নিয়মিত আনতে পারবে। আর প্রথম বার আনা ব্লক একাউন্টের টাকাও পুরো মাস্টার্সের সময়ের জন্য যথেষ্ট নয়। তাই এখানে সবাইকে কোন না কোন ভাবে পার্ট টাইম জবের কথা চিন্তা করতে হয়। আর জার্মানী এমন একটা দেশ যেখানে আপনি কোন কোম্পানিতে স্টাডি রিলেটেড কাজ করতে পারবেন। এই কাজটাকেই “Student Job” বলে। আজকের লেখাটা এই “Student Job” নিয়েই।
প্রথম কথা হচ্ছে এপ্লাই করবেন কিভাবে। এই বিষয়ে আমি বেশী কিছু বলব না। কারন এটা খুব কমন একটা ব্যাপার। একটু গুগল করলেই পাবেন। আর যারা আসলেই স্টুডেন্ট জব পেতে চান তাদেরকে এইটুকু একটিভ হতেই হবে। তারপরেও কিছু ব্যাপার বলছি। অনেক অনেক জব সাইট আছে। সেখানে গিয়ে “Werk Student” সার্চ দিলেই হবে। আমি ব্যক্তিগত ভাবে http://stepstone.de আর http://jobware.de সাইট দুটো দেখতাম। এছাড়া অবশ্যই আপনার ভার্সিটির সাইটের জব পোর্টালটা দেখবেন। আর আমার পরামর্শ হচ্ছে আপনি যে ফিল্ডে কাজ করতে চান সেই ফিল্ডের বড় বড় কোম্পানির ওয়েব সাইটে নিয়মিত ঢু মারবেন। ওদের সাইটেও অনেক জব অপশন থাকবে। আমিও একই ভাবে পেয়েছি। আর পারলে জব ফেয়ার গুলোতেও যাবেন।
এবার কথা বলব সিভি নিয়ে। জার্মানিতে একটা পোষ্টের জন্য ওরা অনেক ক্যান্ডিডেট ডাকে না। তাই বুঝতেই পারছেন সিভি অনেক গুরত্ব বহন করে। এখন ইউরোপিয়ান ফরম্যাটে কিভাবে সিভি করবেন এগুলো না বললেও চলবে। গুগল আছেতো। আমি বরং আমার খুঁজে পাওয়া কিছু পয়েন্ট বলি। আপনি সিভিতে যেসব প্রজেক্টের কথা লিখবেন সেটাতে অবশ্যই ব্যবহারকৃত টেকনোলোজির কথা বলবেন। আমি আমার সিভি থেকে একটা উদাহরণ দিচ্ছি নিচে –
দেখুন এখানে আমি প্রজেক্টের একটা ছোট বর্ণনা দিয়েছি, এবং কোন টেকনোলোজি (C#, .NET framework) ব্যবহার করেছি তাও বলেছি। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সিভির শুরুতে ক্যারিয়ার সামারি লেখা, যাতে সিভির শুরুতেই আপনার সম্বন্ধে একটা ধারনা পাওয়া যায়। এছাড়া সিভিতে এমন কিছু না লেখাই ভাল যেটা সর্ম্পকে আপনি অনেক বেশি জানেন না। মনে রাখবেন সব কাজের কাজী হওয়া কোন কাজের কিছু না, অন্তত এখানে না।
জব পাবার জন্য কোন বিষয়ে খুব ভাল ধারনা থাকা দরকার। সেটা যেকোন বিষয় হতে পারে। এই সময়ে প্রোগ্রামারদের চাহিদা অনেক। একই সাথে আপনি কোন ফিল্ডে কাজ করতে চান সেটাও দরকার। যেমন আমিও কোড করি, কিন্তু আমি নেটওয়ার্কিং এ কাজ করি। আবার আমারই কোন ক্লাসমেট ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করে। দেখুন আমরা দুজনই কোডার কিন্তু ফিল্ড ডিফারেন্ট। ফিল্ডটা সিলেক্ট করলে ফুল টাইম জবের ক্ষেত্রেও হেল্প-ফুল হবে।
সবশেষে একটা কথাই বলতে চাই যে প্রচুর চেষ্টা করতে হবে। যতদিন পর্যন্ত না জব পাবেন ততদিনই এপ্লাই করতে হবে। সার্ভাইব করার জন্য আপনি অবশ্যই অড জব করতে পারেন, কিন্তু এটা ভুলে গেলে হবে না যে এটা আপনার জায়গা নয়। সমস্যা হল, আমরা এটা ভুলে যাই। যারা ভুলে না তারাই টিকে থাকে।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment